শিরোনাম :
শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত

করদাতাদের ই-রিটার্ন প্রশিক্ষণ দেবে এনবিআর

  • ১১:১২ এএম, বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।।
করদাতাদের ই-রিটার্ন দাখিলের বিষয়ে প্রশিক্ষণ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সংস্থার কর ব্যবস্থাপনা ও সেবা মূল্যায়ণ শাখার দ্বিতীয় সচিব মো. রিয়াসাদ আজিম-এর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘সহজ ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এর পক্ষ থেকে ই-রিটার্ন ট্রেইনিং এর আয়োজন করা হয়েছে।’

এতে বলা হয়, ওই ট্রেইনিংয়ে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী করদাতা ও স্টেকহোল্ডারদের এনলিস্টমেন্টের জন্যে একটি লিংকে আবেদন করতে হবে। আবেদনের লিংক :- https://nbr.gov.bd/form/e-return-training/eng প্রসঙ্গত, এবার অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। পাঁচ শ্রেণীর করদাতা ছাড়া সকল ব্যক্তিশ্রেণীর করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এনবিআরের তথ্যমতে, সপ্তাহ খানেক আগেই ই রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech