Breaking News:


শিরোনাম :
রাজশাহীতে ড্রামট্রাক চাপায় নিহত ১, ট্রাকে আগুন, মহাসড়ক অবরোধ শাপলা চত্বরের প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন জরুরি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই ক্ষেপণাস্ত্র হামলা: পাল্টাপাল্টি দাবি, উত্তপ্ত হরমুজ প্রণালি খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮৭ শিশু পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় নিশ্চিত করলো বিজেপি বন্ধ শিল্পকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডাকসুতে জিতলেই যে জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করবে, সেরকম নয়: মান্না

  • ০৯:১৭ পিএম, বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আমি দুবার ডাকসুর ভিপি হয়েছি। খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে। কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি, ক্ষমতায় যাইনি। আমার পার্টি ক্ষমতায় যেতে পারেনি। ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সে রকম নয়- বলেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার ১০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ: সংস্কার বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আমি দেখছি গুপ্ত রাজনীতি করে তারা (শিবির) সংগঠিত থেকেছে। তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, ছাত্রলীগের মধ্যে ঢুকেছে, গালাগালি করছে, মামলা করছে, কিন্তু তারা মনে করছে এভাবেই বেঁচে থেকে লড়াই করবো।

কারণ ওইখানে থাকার পরে ফিরে আবার তার জায়গায় এসেছে এবং নির্বাচন করে জিতেছে। রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয়। রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই। একেবারে হালকাভাবে নেওয়া যায় না।

তিনি বলেন, গত ১৫-১৬ বছর ধরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই দেশে যে একটা ভালো ভোট হতে পারে, শেষ পর্যন্ত ভোট শেষ হতে পারে এমন ধারণাই মানুষ করতে পারেনি। পরিস্থিতি তো এরকম দাঁড়িয়েছিল, মানুষই আমাদের কাছে বলছিল, শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না। সেই শেখ হাসিনাই চলে গেছে।

তিনি আরও বলেন, একটা ভালো ভোট করার জন্য আমরা সবগুলো পার্টি মিলে চর্চা করছি। এখনও মানুষ আমাদের জিজ্ঞেস করে ভোট কি হবে? ভালো ভোট করার জন্য যে সংস্কার তার জন্য ঐকমত্য কমিশন আগামীকাল আবারও বসবে।

জামায়াত-শিবিরকে ইঙ্গিত করে মান্না বলেন, ভেবে দেখেন, আজ থেকে ৩০-৫০ বছর আগে একটা রাজনৈতিক দল মাথা তুলার মতো সাহস পেতো না। তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের সামনে আসছে এবং আমাদের চাইতে বড় যারা তাদের চ্যালেঞ্জ করছে। অনুষ্ঠানে আরও ছিলেন– ভাষানী জনশক্তি পার্টির মুখপাত্র আবদুল কাদির, মহাসচিব আবু ইউসুফ সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের ভাইস প্রেসিডেন্ট সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech