Breaking News:


শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে রওনা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দিল্লিতে পুতিন, স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী! করমর্দনের সঙ্গে হল আলিঙ্গনও তারেকের আমজনতাসহ নিবন্ধন পাচ্ছে আরও ২ দল প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বাম দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা- ধাক্কাধাক্কি, লাঠিপেটা ঢাকায় ‘তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন ২০২৫’ শুরু হবে ৬ ডিসেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন :মৃত্যু উপত্যকায় জীবনের হাতছানি

অনলাইন এক্টিভিস্টগণই বিএনপির প্রকৃত মিডিয়া

  • আপলোড টাইম : ০৯:০১ পিএম, রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৪৪ Time View
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
দেশ এবং দেশের রাজনীতি এখন বিরাট এক চ্যালেঞ্জের সম্মুখীন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে দেশপ্রেমিক রাজনৈতিক দল বিএনপির উপর দায়িত্বও এবং দেশবাসীর প্রত্যাশাও অনেক বেশি। কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী স্বার্থান্বেষী মহল বিএনপি এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টদের করণীয় অনেক- বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব ইসমাইল জাবিউল্লাহ।  

শনিবার ২৪ মে ঢাকার ধানমন্ডিতে এক কনভেনশন হলে ‘বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’র আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী অনলাইন একটিভিস্টদের করণীয় শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দমন-পীড়ণে অসংখ্য অনলাইন এক্টিভিস্ট গুম নির্যাতনের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের ত্যাগ তিতিক্ষার জন্যই বিএনপি এখনো একমাত্র রাজনৈতিক দল, যাদের উপর জনগণ ভরসা রাখেন।

সেই সাথে জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টদের সবরকম সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে বলেন- “অনলাইন এক্টিভিস্টদের যথাসময়ে মূল্যায়ন করা হবে। আপনারা সকল অপপ্রচারের বিরুদ্ধে লেখালেখি অব্যাহত রাখবেন। বিএনপির সব সময় মিডিয়া ট্রায়েলের শিকার হয়ে আসছে। অনলাইন এক্টিভিস্টগণই বিএনপির প্রকৃত মিডিয়া।

আলোচনা সভায় জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে জুলাই অভ্যুত্থানের বিজয়ী শক্তির একতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতির আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশী বিদেশী ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলার ব্যাপারে একমত পোষণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী অনলাইন একটিভিস্ট নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য অনলাইনে অতীতের ন্যায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছিলেন সেই একই ভাবে আরো জোরালো ভাবে কাজ করার অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০২৩ সালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছিল।  

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস সচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সভায় ভিডিও বার্তা প্রদান করেন। অনলাইনে ভিডিও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব এ কে এম ওয়াহিদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী জুল আফরোজ প্রমুখ।

বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব আবু রুশদ, মেজর (অব:) সাইদ। মিডিয়া সংস্কার বিষয়ে বক্তব্য রাখেন অনলাইন এক্টিভিস্ট এবং প্রকাশক জনাব আবু বক্কর ছিদ্দিক রাজু, ‘সবার জন্য স্বাস্থ্য’ বিষয়ে বক্তব্য রাখেন ডা: মোঃ মোজাহারুল ইসলাম শাওন।

অনলাইন এক্টিভিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন জনাব এম. হাফিজ উল্লাহ, জনাব কে এম নাজমুল হক, এডভোকেট আরিফা সুলতানা রুমা, সাইফুল ইসলাম, সোনিয়া আক্তার স্মৃতি  জনাব ফসিউল আলম, জনাব শিপন আহমেদ, জনাব মাতবর তৌফিক, মেজবাহ শিমুল, হুমায়ুন কবির অর্ক, তাইফুর রহমান প্রমুখ।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক জনাব আমিরুজ্জামান শিমুল, নির্বাহী কমিটির সদস্য জনাব দুলাল হোসেন সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সভাপতি জনাব শহিদুল ইসলাম বাবুল ২০০৬ সাল থেকে সামহোয়্যারইন ব্লগে ব্লগার দাসত্ব, ধীবর, জুলভার্ন সহ অনেক ব্লগারদের সাহসী লেখালেখির কথা তুলে ধরেন। সেই সাথে ফেসবুকে জেড ফোর্স সাইবার ট্রুপার্সদের ভুমিকা কৃতজ্ঞতার স্মরণ করে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং এই মহতী আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক অনলাইন অ্যাক্টিভিষ্ট জনাব হুমায়ুন কবির (জুল ভার্ন), উইলিয়াম ব্লেক ও মোহাম্মদ ইমরান হোসেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech