Breaking News:


শিরোনাম :
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বাড্ডায় নির্মানধীন বাড়ির দেয়াল ধ্বসে দুই শিশুর মৃত্যু ঢাকাসহ ১২ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

অনুকথন : মানূষ এখন আর কাউকে দেখে মুগ্ধ হয়না-কবি শুভ্র নীলান্জনা

  • ০৬:৫৪ এএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

মুগ্ধতা

মানুষ এখন আর কাউকে দেখে মুগ্ধ হয়না ।কিছু শুনেও মুগ্ধ হয়না কিছু পড়ে ও না । মুগ্ধ শব্দটা মনে হয় এত সহজ লভ্যতার ভিড়ে কেমন করে খুব গুটিশুঁটি মেরে হারিয়ে যাচ্ছে নিজের মুগ্ধতা টুকু নিয়ে ।

এক সময় দুটো নর ও নারী প্রেমে পড়ত ভীষণ মুগ্ধতা নিয়ে ।সেই মুগ্ধতা গাঢ় হতে হতে এক সময় প্রেমে পরিণত হত ।দুজন দুজন কে অদম্য পাওয়ার আকাংখা থাকত ।হয়ত পারিপার্শ্বিক অবস্থান ,সামাজিকতা , জাতিগত সমস্যা নানা কারণে তাদের প্রেমের সার্থকতা পেতনা ।তাই বলে তাদের প্রেম বা মুগ্ধতা কখনো মরে যেতনা ।

চিরকাল দূরে থেকেও মনের ভিতর ভীষণ গোপনে লালন করত হারিয়ে যাওয়া ভালোবাসার মধুর স্মৃতি । মাঝে মাঝে বেরিয়ে আসত চিরকালের মত কাছে না পাওয়ার দীর্ঘশ্বাস ।

কেউ কেউ সেই বিচ্ছেদ থেকে বেদনাহত হয়ে বিয়ে পর্যন্ত করেননি ।

কি গভীর ভালোবাসা !

ভাবা যায় আজকের দিনে ?

অনেকটা রুপ কথার গল্পের মত মনে হয় ।

পরের প্রজন্মরা বইতে পড়বে অনেক অনেক আগে কোন কোন মানুষ ভালোবেসে ব্যার্থ হলে বিয়ে ও করত না । সেই শোক আজীবন বয়ে বেড়াত । ওরা পুষত বিরহ নামক অদ্ভুত এক অনুভূতি ।

আর এখন মানুষ এত ঘন ঘন প্রেমে পড়ে আর এত ঘন ঘন ভুলে যায় মুগ্ধ হবার অবকাশ কোথায় ?

এখন প্রেমে হয় ব্র্যাকাপ প্রেমিক হয় প্রাক্তন । কখনো দেখা হলে চোখে থাকে একরাশ ঘৃণা ,উপেক্ষা,প্রতিশোধ স্পৃহা ।

মনে হয় না তাদের , আমাদের কখনো খুব ভালো সম্পর্ক ছিল । একদা পরস্পরকে দেখে মুগ্ধ হয়েছিলাম ।

অথচ ৭০/৮০র দশকের সম্পর্কগুলির ভিতরও নিজেরা কখনো সম্পর্ক ছিন্ন করেনি । হয়ত পারিপার্শ্বকতা বাধ্য করেছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ।সেই সম্পর্কগুলি আজো অমলিন ।

হুটহাট করে নিজেদের সুবিধামত সম্পর্ক ছিন্ন করেনি কেউ । এখন যেমন দুধভাত ।

সেই গভীর সম্পর্কের মানুষগুলির এখনো

কারো সাথে কোথাও কখনো দেখা হলে সেই প্রথমদিনের মতই মুগ্ধতা লেগে থাকে তাদের চোখেমুখে । না বলা কত কথা জমা থাকে তাদের চোখের ভিতরে ।

দীর্ঘ নিরবতায় ও প্রেমে থাকে গভীর ব্যাঞ্জনা ।

যা কুঁড়ে কুঁড়ে খায় না মোমের মত আলো ছড়ায় মুগ্ধতার আজো ।

দুজন দুজন কে দেখে অকপটে বলতে পারে হ্যাঁ একদিন আমরা পরস্পর কে ভালোবেসেছিলাম । মুগ্ধ হয়েছিলাম । সেই মুগ্ধতা আজো আছে অমলিন । স্মৃতিতে ভাস্বর।

নীলাঞ্জনা

 (অনুকথন )

বিকে ডেস্ক:

সম্পাদকের নির্দেশনায় কবির

ওয়াল থেকে সংগৃহীত

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech