শিরোনাম :
ডারউইনে তানজিদের প্রথম টেস্ট সেঞ্চুরি: বড় লিডের পথে বাংলাদেশ চট্টগ্রামে অগ্রণী ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা লুট : দুজনকে গ্রেপ্তার মার্কিন রণতরীতে গুলিতে ৭ জন নিহত, আত্মহত্যার চেষ্টায় সাগরে ঝাপ: নতুন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতায় সব বিধিমালা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের ১০টি অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মার্কিন সেনা তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ঢাকাসহ ১২ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

  • ১০:০৯ এএম, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার ১২ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে আজ সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে হবে।

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। তবে দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১০ মিনিটে।

বর্ধিত পূর্বাভাসে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবার ১৩ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার ১৪ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রবিবার ১৫ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দুই দিনে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech