শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

অপারেশন ডেভিল হান্ট: প্রথম দিনে গ্রেফতার ১৩০৮ জন

বিকে রিপোর্ট।।  সোমবার | ফেব্রুয়ারি ১০, ২০২৫ | ১০:০২ এএম

সারাদেশ জুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ প্রথম দিনে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মেট্রো এলাকায় ২৭৪ জন ও রেঞ্জে ১০৩৪ জন।

রবিবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে রবিবার ৯ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত মোট ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারাদেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে ১ হাজার ৩৪ জনকে।

এর আগে দুপুরে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট বিষয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। এছাড়া যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের।

এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এ অপারেশন ততদিন চলবে।

উল্লেখ্য, গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech