Breaking News:


শিরোনাম :
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান: ভোর থেকে্ে জনসভার আশপাশ এলাকায় মানুষের ঢল চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ আজ বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প ‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ শেষরাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট

অবশেষে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

  • আপলোড টাইম : ০৯:১৯ পিএম, বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭৪ Time View

।।বিকে স্পোর্টস।।
এবার অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাতে ইতি ঘটছে তার ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের।

বুধবার ১২ মার্চ সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।

বিদায়ীবার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। ‘সকল প্রশংসা মহান আল্লাহ’র। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসরের সিদ্ধান্ত নিয়েছি।’ শান্তি……….. আলহামদুলিল্লাহ।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার। গত বুধবার ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম।

উল্লেখ্য, ২০২১ সালে টেস্ট ও গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। তিনি খেলে যাচ্ছিলেন শুধু ওয়ানডে। তখন থেকেই গুঞ্জন ছিল, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ৫০ ওভারের এ ফরম্যাট থেকে বিদায় নেবেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ থেকেই অবসর নিলেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে সঙ্গী হওয়ায় নিজের সে পোস্টে তিনি তার পরিবার, কোচ এবং সমর্থকদেরও ধন্যবাদ জানান।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর দেশের হয়ে মোট ২৩৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। যেখানে ৩২ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে তার রান ৫৬৮৯। বল হাতে নিয়েছেন ৮২ উইকেট। এছাড়া ৫০ টেস্টে ২৯১৪ রানের পাশাপাশি শিকার করেছেন ৪৩ উইকেট। আর ১৪১ টি-টোয়েন্টিতে ২৪৪৪ রানের পাশাপাশি ঝুলিতে আছে ৪১ উইকেট।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech