শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে ৩ যুবকের অবস্থান, দুইজন উধাও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল, লেবাননে লড়াইয়ে লাগাম ধানমন্ডিতে সাংবাদিককে মারধর করলেন জামায়াতকর্মীরা ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ: ২ দিনে ১৮ জনের মৃত্যু প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা অবশেষে ১১৫ দিন পর হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ ২৫ কোটি বৃক্ষ রোপণ: কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে ৩ যুবকের অবস্থান, দুইজন উধাও

  • ০৮:২২ পিএম, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
কুড়িগ্রামের রৌমারীতে দুটি সীমান্তের শূন্যরেখায় পাঁচ যুবক টানা ১০ দিন ধরে অবস্থান করছেন।

এর মধ্যে সোমবার ২২ জুন গয়টাপাড়া সীমান্তের দুইজন রাতের আধাঁরে সটকে পরেন। তবে বড়াইবাড়ীর ভুন্দুরচর সীমান্তের তিনজন এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।

তবে গত ১০ দিন ধরে সীমান্তে বৈরী আবহাওয়ায় পলিথিনের ছাউনিতে মানবেতরজীবন কাটছে ওই তিন যুবকের। রৌমারীর শৌলমারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সোনা মিয়া বলেন, গয়টাপাড়া সীমান্তে যে দুইজন ছিলেন তারা এখন আর নেই।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছে। তারা সভা সমাবেশের মাধ্যমে সীমান্তবাসীকে পুশইনের বিষয়ে সতর্ক করছেন।

প্রসঙ্গত, গত ১৪ জুন বিএসএফ কর্তৃক নারী ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে সীমান্তবাসী ও বিজিবি বাঁধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এরইমধ্যে পর্যায়ক্রমে নারী ও শিশুসহ ৬ জন শূন্যরেখা থেকে সটকে পরলেও বাকি ৩ যুবক এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech