Breaking News:


শিরোনাম :
আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান: ভোর থেকে্ে জনসভার আশপাশ এলাকায় মানুষের ঢল চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ আজ বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প ‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ শেষরাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা

আজকের আবহাওয়া

  • আপলোড টাইম : ১১:২৩ এএম, সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৯২ Time View
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজ পবিত্র ঈদূর ফিতর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঈদের দিনও সারাদেশে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। তাপপ্রবাহ যেসব এলাকায় বিদ্যমান তা অব্যাহত থাকবে, কমার কোনও সম্ভবনা নেই। 

সোমবার ৩১ মার্চ আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আজ ঢাকাসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তাপপ্রবাহও অব্যাহত থাকবে। কোথাও বৃষ্টিও হবে না।

অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তাপপ্রবাহ বয়ে যাওয়া ২২ জেলার মধ্যে নওগাঁর বদলগাছিতে ৩৬; বগুড়ায় ৩৬ দশমিক ২; বরিশাল ও পটুয়াখালীতে ৩৬ দশমিক ৫; কুষ্টিয়ার কুমারখালি, শ্রীমঙ্গল ও নারায়ণগঞ্জ ৩৭, মোংলা ৩৭ দশমিক ২, সাতক্ষীরা ও মানিকগঞ্জের আরিচায় ৩৭ দশমিক ৫, ঢাকায় ৩৭ দশমিক ৮, কয়রা ও টাঙ্গাইল ৩৮, গোপালগঞ্জ ৩৮ দশমিক ২, ফরিদপুর ৩৮ দশমিক ৩, খুলনা ও রাজশাহীতে ৩৮ দশমিক ৪, চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৮, রাজশাহীর বাঘাবাড়িতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এ হিসেবে তাপমাত্রা কিছুটা কমেছে।

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯  মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ তীব্র আর ৪২ ডিগ্রির বেশ হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech