শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বাড়লে দেশেও চাপ সইতে হয়: বাণিজ্যমন্ত্রী সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

ইয়েমেনে মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলা : নিহত ৩৮

  • ১১:০৭ এএম, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ছবি: নিউইয়ার্ক টাইম,স

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় রাস ইসা বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলা প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি।

শুক্রবার ১৮ এপ্রিল এক প্রতিবেদনে আল মাসিরাহ টিভির সূত্রে হামলার বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। 

হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাতে আল মাসিরাহ টিভি জানিয়েছে, শুক্রবার (স্থানীয় সময়) সকালে এই হামলা চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর দাবি, ইয়েমেনের বিদ্রোহী হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে।

এদিকে ওয়াশিংটন জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা।

অন্যদিকে, ইসরায়েল গাজায় তাদের প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবারের হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর, শুক্রবার সকালে অবরুদ্ধ এই উপত্যকার খান ইউনিসে আরও একটি হামলায় একই পরিবারের ১৩ জন প্রাণ হারিয়েছেন।

বিভিন্ন ত্রাণ সংস্থা গাজার পরিস্থিতিকে বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ৫১ হাজার ৬৫ জন নিহত এবং এক লাখ ১৬ হাজার ৫০৫ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদেরও গণনায় ধরলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যাবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech