শিরোনাম :
ভিসি পুনর্বহালের দাবি: চুয়েটে সর্বাত্মক শাটডাউন, চলছে গণস্বাক্ষর সংগ্রহ সংসদে পাস হওয়া ৩ আইনে মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে: এইচআরডব্লিউ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান তেলের দাম বাড়ল ২০ টাকা- পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা ইচ্ছেমতো ভাড়া আদায়ে চরম নৈরাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঈদের দীর্ঘ ছুটি : ধীরে ধরে কর্মজীবীদের রাজধানীতে ফেরা শুরু

  • ১২:৫৪ পিএম, মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে ঈদের তৃতীয় দিনেও কর্মস্থলমুখী মানুষের চাপ খুবই কম। আগামী বৃহস্পতিবার থেকে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ১০ জুন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে দেখা গেছে কর্মজীবী মানুষের ফেরার চিত্র। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি। দূরপাল্লার বাস ও ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাচ্ছে।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীরা নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন। গাজীপুর, আমিনবাজার, নারায়ণগঞ্জসহ ঢাকার প্রবেশপথে ছিল স্বাভাবিক যান চলাচল। সাধারণত ঈদের পরদিন থেকেই ঢাকায় ফেরা শুরু হয়, তবে এবারের দীর্ঘ ছুটির কারণে এখনো যাত্রীচাপ তেমন বাড়েনি।

ঈদের পরে লম্বা ছুটি হওয়ায় গ্রামে ফেরা মানুষের রাজধানীতে কর্মস্থলে ফিরতে কিছুটা দেরি হচ্ছে। এখনো পুরোদমে আসা শুরু হয়নি। তবে গত দুদিনের তুলনায় আজ ঢাকায় ফেরা যাত্রীর কিছুটা বেশি।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরে এবার লম্বা ছুটি। খুব জরুরি না হলে লোকজন এখনো সেভাবে ঢাকা ফিরতে শুরু করেননি। মূলত অফিস, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান শুরু হবে আগামী সপ্তাহ থেকে। সেই হিসেবে বৃহস্পতি, শুক্র ও শনিবার ঢলের মতো রাজধানীতে ফিরবে মানুষ।

জামালপুরের সরিষাবাড়ী থেকে ঢাকায় ফেরা নুবায়েত হোসেন বলেন, ভাবছিলাম ফেরার সময় হয়তো কিছুটা ভোগান্তি হবে, কিন্তু বাস নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছে, আর কোথাও যানজট ছিল না।

নেত্রকোনার মদন থেকে আসা বেসরকারি চাকরিজীবী ফাহমিদা বেগম জানান, বাড়িতে পাঁচ দিন ছিলাম। ঝামেলা এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরেছি। দুই দিন পর থেকে চাপ বাড়বে, তখন ভোগান্তি হতে পারে। তবে এবার দেখছি পরিস্থিতি বেশ স্বাভাবিক।

একটি আন্তঃজেলা বাসের চালক সুজন মিয়া বলেন, ঈদের আগে যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল, কিন্তু এখন মানুষ ধীরে ধীরে ফিরছে, তাই চাপ কম। এ কারণে কোথাও ভোগান্তি হচ্ছে না।

পটুয়াখালী থেকে সপরিবারে ঢাকায় ফিরেছেন চাকরিজীবী ইলিয়াস হোসেন বলেন, আমার ছুটি গতকালই শেষ, আজই আমার অফিস শুরু করতে হবে। একটু দেরি করে গেলে সমস্যা নেই, তাই সকালে চলে আসলাম।

তিনি আরও বলেন, যখন যাত্রা করেছি তখন বাস মোটামুটি খালিই ছিল, পথে আসতে আসতে কিছু যাত্রী হয়েছে। ভাড়া কিছুটা বেশি হলেও পথে আসতে কোনো সমস্যা হয়নি।

তবে অনেক যাত্রী ফিরতি পথে ভাড়া নিয়ে অতিরিক্ত চার্জের অভিযোগ করেছেন। যদিও আগে থেকেই টিকিট বুক করায় যাত্রা নির্বিঘ্ন ছিল বলে জানিয়েছেন তারা।

ঢাকা রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা জানান, সকাল থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকায় ফিরছে। যাত্রীচাপ রয়েছে, তবে অতিরিক্ত নয়। বৃহস্পতি, শুক্র ও শনিবার থেকে চাপ বাড়তে পারে।

সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকায় এখন পর্যন্ত ঢাকামুখী যাত্রা স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech