Breaking News:


শিরোনাম :
আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান: ভোর থেকে্ে জনসভার আশপাশ এলাকায় মানুষের ঢল চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ আজ বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প ‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ শেষরাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা

উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা

  • আপলোড টাইম : ১১:১২ এএম, শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং বিশিষ্ট চিন্তাবিদ ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ৭ মার্চ রাতে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় প্রবর্তনার সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তুও উদ্ধার করা হয়। এরপর ওই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে যায় সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৯টার দিকে প্রবর্তনা নামে ওই প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষপে করে পালিয়ে যান এক ব্যক্তি।

পুলিশের ধারণা বোতলে পেট্রোল ভরে আগুন ধরিয়ে ছুড়ে মারা হয়। এ ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

পরবর্তীতে বাড়িটির কাছে অবস্থান নেন র‌্যাবের সদস্যরা। ওই সময় তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার  রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে থাকেন এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে উঠে।

তিনি জানান, রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও জানিয়েছেন, এক রিকশাচালক তাদেরকে আগুন লাগার ব্যাপারে অবহিত করেন। ওই রিক্সাচালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন বলে জানিয়েছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech