শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল: মামলা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে বদলি নিরাপদ ঈদযাত্রায় বাসমালিক ও যাত্রীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ আগামী বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঈদুল আজহা শেষে ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে: আলী রীয়াজ

  • ১০:৫৬ এএম, বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার ৭ মে ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে। তবে মৌলিক জায়গায় আমাদের ঐকমত্য হতে হবে। কিন্তু এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, তাদের কাছ থেকে কমিশন এটাই প্রত্যাশা করে। ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

আলোচনায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যরা হলেন মোফাখ্খারুল ইসলাম নবাব, মঞ্জুর কাদির, শাহনাজ রানু, ফেরদৌসী আক্তার সুমি, সাকিব আনোয়ার।

আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার বলেন, ১১৮টি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য। ঐকমত্য প্রতিষ্ঠায় দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এর পর বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর চরমোনাই)।

‎উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে ৬টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৩৯টি রাজনৈতিক দলের কাছে স্প্রেডশিট আকারে পাঠানো হয় সুপারিশগুলো। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে ৫টি সংস্কার কমিশনের সেসব গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

সেগুলো হলো- সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন।

এর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে কমিশনের আলোচনা।

৩৯টি রাজনৈতিক দলের মধ্যে সংস্কার বিষয়ে কমিশন ইতোমধ্যে ৩৫টি দলের থেকে মতামত পেয়েছে। এ পর্যন্ত কমিশনের সঙ্গে বৈঠকি আলোচনায় অংশ নিয়েছে ২৪টি রাজনৈতিক দল। আগামী ১৫ মে এর মধ্যে প্রথম পর্যায়ে সব রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষ করবে কমিশন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech