শিরোনাম :
জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০ ভিসি পুনর্বহালের দাবি: চুয়েটে সর্বাত্মক শাটডাউন, চলছে গণস্বাক্ষর সংগ্রহ সংসদে পাস হওয়া ৩ আইনে মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে: এইচআরডব্লিউ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

কৃত্রিম সঙ্কট সৃষ্টির জন্য ৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুদ : ম্যানেজারের ১৫ দিনের কারাদন্ড ও জরিমানা

  • ০৯:৪১ পিএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত,

।।বিকে রিপোর্ট।।
রমজান উপলক্ষ্যে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করার জন্য ৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার দায়ে ময়মনসিংহে এন জি এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন বিন্দু ঠাকুরকে (৩১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর বিসিক শিল্প এলাকার একটি পরিত্যক্ত গুদামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

এন জি এন্টারপ্রাইজের মালিক কৃঞ্চ পাল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। বর্তমানে তিনি ভারতে বসবাস করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র

সূত্র জানায়, জেলা প্রশাসন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বী।

এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (১) (ঠ) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। আগামীতে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech