Breaking News:


শিরোনাম :
তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃ প্রধানমন্ত্রী ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে জাতীয় স্মৃতিসৌধে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ নেত্রকোনায় বজ্রপাতে ২জনের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড: আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে কোথায়ও বলা হয়নি : শিক্ষামন্ত্রী

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন

  • ১১:১২ এএম, সোমবার, ৫ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন।

রবিবার ৪ মে রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ১০ বছর বয়সী তানজিলা মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে দগ্ধ বাকি চারজনই মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দগ্ধদের মধ্যে ছিলেন- সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

তিনি জানান, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। শনিবার ২৮ শতাংশ দগ্ধ অবস্থায় এক বছর বয়সী শিশু আয়ান মারা যায়। তার আগে, সোমবার ৯০ শতাংশ দগ্ধ নিয়ে সিমা আক্তার (৩০) এবং মঙ্গলবার ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা (৩০) মারা যান। গত শনিবার ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের জয়দেবপুরে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের ওই রাতেই উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech