Breaking News:


শিরোনাম :
খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ২ যুবকের মৃত্যু সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত : রবিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ৪ বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার ‘পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫’ সহ বেশ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন আসছে ৩ থেকে ৮ টি শৈত্যপ্রবাহ: তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে রওনা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধথাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • আপলোড টাইম : ০৯:৫৪ পিএম, বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ Time View

।।বিকে রিপোর্ট।।
ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার রাত থেকেই নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। বুধবার ভোরে পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টা ৪০ মিনিটে পুরো নৌরুট কুয়াশার চাঁদরে ঢেকে যায়। যে কারণে অস্পৃষ্ট হয়ে পরে মার্কিং বাতি।

সময় দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়।

নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে দেয় বিআইডব্লিউটিসি কর্তপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, কুয়াশা কেটে গেলে আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech