শিরোনাম :
ভিসি পুনর্বহালের দাবি: চুয়েটে সর্বাত্মক শাটডাউন, চলছে গণস্বাক্ষর সংগ্রহ সংসদে পাস হওয়া ৩ আইনে মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে: এইচআরডব্লিউ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী তিন দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান তেলের দাম বাড়ল ২০ টাকা- পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা ইচ্ছেমতো ভাড়া আদায়ে চরম নৈরাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ ষষ্ঠ স্থানে

  • ০৭:২১ পিএম, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

টেস্ট ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। সর্বশেষ র্যাঙ্কিংয়ে ২৪ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১,৮৭৮ পয়েন্ট, আর রেটিং ৭৮। বাংলাদেশের নিচে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

র্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়া, তাদের রেটিং ১২৬। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ১১৯। এরপর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড রয়েছে শীর্ষ পাঁচে।

র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করেই বাংলাদেশের এই ঐতিহাসিক উত্থান। যাদের আগের অবস্থান ছিল ৯!

ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, ৭৮ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের পেছনে রয়েছে শ্রীলংকা ও পাকিস্তান।

এর আগে চলতি বছর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উত্থান বেশ উল্লেখযোগ্য। মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ শুরু করার সময় নবম স্থানে ছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে আসে দলটি। তখন সেটিই ছিল টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর আরও এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অর্থাৎ মাত্র তিন মাসে নবম স্থান থেকে তিন ধাপ এগিয়েছে তারা।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের ঠিক পরেই রয়েছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয় এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন তাই চলতি বছরের আরেকটি বড় মাইলফলক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech