শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

ট্রেজারি বিল-বন্ডের সুদের হার কমায় বিনিয়োগে আগ্রহ বাড়ছে শেয়ারবাজারে

  • ০৭:৩৩ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারের স্বল্পমেয়াদে ধার নেওয়ার অন্যতম টুল ট্রেজারি বিল এবং দীর্ঘমেয়াদে ধার নেওয়ার টুল ট্রেজারি বন্ডের সুদের হার ১০ থেকে ২৯ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে সুদের হার কমায় ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের আগ্রহ বেড়েছে পুঁজিবাজারে। লেনদেনের ধারাবাহিক বৃদ্ধিতে সাধারণ বিনিয়োগকারীরাও রয়েছেন, কিছুটা স্বস্তিতে।

নিয়মানুযায়ী, সুদহার বাড়লে শেয়ারবাজার কমে। অন্যদিকে সুদহার কমলে ইতিবাচক চিত্র দেখা যায় পুঁজিবাজারে। বুধবার প্রাপ্ত তথ্য মতে, দুই বছরের ট্রেজারি বন্ডের সুদহার ১২.১২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১০.৯৮ শতাংশে। অন্যদিকে ৩৬৪ দিনের সুদহার ১১.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০.৯৯ শতাংশে।

সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে মূল্যস্ফীতি। এছাড়া আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৬-৭ শতাংশে নামিয়ে আনার টার্গেটে কাজ করছে সরকার। এতে আগামী মাস থেকেই সুফল দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঋণগ্রস্ত কোম্পানিগুলোর সুদের চাপে কমে যায় মুনাফা। এতে ইপিএসে কমে যাওয়ায় শেয়ার দরেও পড়ে নেতিবাচক প্রভাব।

এদিকে সুদহার কমায় ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ধারাবাহিকভাবে বাড়ছে দৈনিক লেনদেনের পরিমাণ। বাজার মূলধনেও রয়েছে ইতিবাচক প্রভাব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech