Breaking News:


শিরোনাম :
বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ জয় করলেন পর্বতারোহী বাবর আলী সিলেট সফরের শুরুতেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয় মধ্যপ্রাচ্য থেকে চলে গেল বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড দীর্ঘমেয়াদি অর্থায়নে সুদের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক, বাড়ল ঋণের সীমা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল বিভিন্ন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান ভারতের মধ্য প্রদেশে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত ৯

পূঁজি বাজারে চাঙ্গাভাব অব্যাহত

  • ১০:৩৬ এএম, বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দেশের উভয় পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। বিশেষ করে ব্যাংক ও বস্ত্র খাতের শেয়ার কিনতে বিনিয়োগকারীদের আগ্রহে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্ট থেকে ৫ হাজার ৫১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকরা জানান, বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা সূচকগুলোকে নিয়ন্ত্রণে রাখে।

এদিকে, বাজারের লেনদেনের পরিমাণ কমেছে ৪.৬ শতাংশ। আগের দিন লেনদেন ৭১০ কোটি টাকা থাকলেও আজ তা নেমে দাঁড়িয়েছে ৬৭০ টাকায়।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে ব্যাংক খাতের সর্বোচ্চ ১৬ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে। এরপর রয়েছে ফার্মা খাত (১১.৭ শতাংশ) এবং ইঞ্জিনিয়ারিং খাত (১১.১ শতাংশ)। খাতভিত্তিক পারফরম্যান্সে অধিকাংশ ক্ষেত্রেই ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এর মধ্যে কাগজ (৪.৪ শতাংশ), পাট (৪.৪ শতাংশ) ও সিমেন্ট (১.৯ শতাংশ) খাত সর্বোচ্চ উত্থান দেখিয়েছে। অন্যদিকে শুধু মিউচুয়াল ফান্ড (-০.৭ শতাংশ) ও টেলিকম (-০.১ শতাংশ) খাতে সামান্য পতন হয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৯টির কমেছে, ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির শেয়ার।

অন্যদিকে, বন্দরনগরীর পুঁজিবাজার সিএসইও আজ সবুজে শেষ করেছে। সিএসই’র সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) ৪৫.২ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (সিএএসপিআই) ৬৬.৮ পয়েন্ট বেড়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech