শিরোনাম :
রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা আজ থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা: সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তেলবাহী ট্রেনের তিন ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বাজেট অধিবেশনে দেশের মানুষের অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করার দাবী করল যুক্তরাষ্ট্র এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ বরাদ্দ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে বিকালে ঢাকাসহ দেশের ১৭অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে অংশ নিতে লন্ডন গেলেন আমীর খসরু

  • ১০:১৩ পিএম, বুধবার, ১১ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডন গেছেন।

মঙ্গলবার ১০ জুন রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম।

এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের কথা থাকলেও ঢাকায় রওনা দেওয়ায় সভায় উপস্থিত ছিলেন না আমীর খসরু। তবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমানসহ অন্যান্য নেতারা সেখানে অংশ নেন।

বৈঠকটি নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, খসরু ভাই মঙ্গলবার লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ জানান, খসরু ভাই লন্ডনে যাচ্ছেন মূলত তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকের প্রস্তুতি ও সমন্বয় করতে। আগামী শুক্রবারের এই বৈঠককে বিএনপি রাজনৈতিক ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সংকট নিরসনে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech