শিরোনাম :
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা গাজীপুরে আগুনে পুড়ে ছাই ৩০ ঘর তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮৯ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা: প্রতিবত করলো বিজিবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী রোনাল্ডোর জোড়া গোল: উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে, সংসদে জানালেন স্পিকার ইরান যুদ্ধ নিয়ে ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

গাজীপুরে আগুনে পুড়ে ছাই ৩০ ঘর

  • ০৮:৩৯ পিএম, বুধবার, ২৪ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
গাজীপুরের টঙ্গীতে আগুন লেগে প্রায় ৩০টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মুদাফা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ওই এলাকার একটি বসতঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ আগুনের ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহিন আলম বলেন, আগুনে একই মালিকানাধীন ৩০টি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech