শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস করবে অস্ট্রেলিয়া

  • ০৯:৫৬ এএম, শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ঢাকায় একটি হোম অ্যাফেয়ার্স অফিস খোলার ঘোষণা দিয়েছে অস্ট্রেলীয় সরকার।

বৃহস্পতিবার ২৭ মার্চ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিস্তারিত জানায়। 

বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, এই হোম অফিস নিরাপদ এবং নিয়মিত অভিবাসনের সুযোগ প্রচার করবে এবং অনিয়মিত অভিবাসন ও চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে ভূমিকা রাখবে। যারা অস্ট্রেলিয়ায় বৈধ ও নিয়মিত অভিবাসনের চিন্তা করছেন, তাদের জন্য বিস্তৃত ভিসা তথ্য সেবা বাড়ানোর মাধ্যমে সম্ভাব্য বাংলাদেশি অভিবাসীদের সহায়তা করবে এই অফিস।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী টনি বার্ক তার বক্তব্যে উল্লেখ করেন, এই উদ্যোগটি আমার সাম্প্রতিক বাংলাদেশ সফরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।

আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকরভাবে কাজ করতে পেরে সন্তুষ্ট।

এই নতুন অফিস স্থাপনকে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।   

ঢাকায় প্রতিষ্ঠিত এই নতুন অফিসটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সমন্বয়ের ভূমিকা পালন করবে। এটি উভয় দেশের মধ্যে কার্যকর যোগাযোগ সেতু হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত অংশীদার হিসেবে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সহযোগিতা আরও গভীর হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, বিশেষ করে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং নিরাপদ, নিয়মিত অভিবাসন প্রক্রিয়া জোরদার করার ক্ষেত্রে তাদের সহযোগিতার জন্য।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech