শিরোনাম :
ফিরতি ফ্লাইট শুরু: প্রথম দিন দেশে ফিরেছেন ৬১৭৫ জন এবার হজে গিয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের ঈদে ৭ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দর্শনা সীমান্তে আটক ১০ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে আসিফ-হাসনাতের ব্যাখ্যা হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের প্রতি ইরানের কঠোর সতর্কবার্তা চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা- পাঁচ বিভাগে তাপপ্রবাহ বয়ে যেতে পারে খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার

তাপমাত্রা কমে শীত কিছুটা বাড়ল

  • ১০:৪৯ এএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
সংগৃহিত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ তাপমাত্রা কমেছে। রাজধানীতে এক দিনের ব্যবধানে আজ দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে গেছে। তাপমাত্রা কমেছে উত্তরের জনপদসহ দেশের অন্যত্রও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকালও এমন অবস্থা থাকতে পারে। তবে এর পর থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। এ মাসে অবশ্য নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলেই জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবারও এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের মধ্যে দেড় ডিগ্রি তাপমাত্রা কমে গেছে।
দেশের অন্য যেসব এলাকায় শীত বেশি পড়ে, সেখানেও আজ তাপমাত্রা কমে গেছে গতকালের তুলনায়। যেমন বেশি শীত পড়া এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজ প্রথম আলোকে বলেন, আজ তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে অনেক স্টেশনেই। আগামীকালও এ ধারা অব্যাহত থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। পরে আবার কিছুটা কমে তাপ কিন্তু শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত জানুয়ারি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একই পরিমাণ বেশি ছিল গত ডিসেম্বর মাসেও। এ বছর জানুয়ারি মাসে একটিও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। ২০১৬ সালের পর এমনটি হলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech