শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমান চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ০৯:৫৫ পিএম, বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, উনি ইচ্ছা করলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। উনি যেই সময় মনে করবেন, সেই সময় দেশে ফিরবেন- বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার ১২ জুন গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বেলা ১১টার দিকে গাড়ি থেকে নেমে প্রথমে সাংবাদিকদের মাস্ক প্রদান করেন। এরপর তিনি থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

এসময় তিনি অনুরোধ করে বলেন, আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। কোনো রিপোর্টে আমরা যেটা বলি সেটা পুরোটা দেবেন। রিপোর্ট দেওয়ার সময় খণ্ডিত রিপোর্ট দেবেন না। পার্শ্ববর্তী দেশ এই রিপোর্টগুলো তাদের স্বার্থে ব্যবহার করে। এটার ওপর তারা একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। এজন্য আপনাদের অনুরোধ, দিলে রিপোর্টটা সম্পূর্ণ দেবেন। আমি যেই কথাটা বলি সেটা সম্পূর্ণটা দেবেন।

পরে তিনি সাংবাদিকদের আরো অনুরোধ করে বলেন, আপনাদের যে মাস্ক দিয়েছি, সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করবেন। আমি আজকে যখন মাস্ক দিলাম দেখলাম, অনেক সাংবাদিক ভাইয়েরা আমার সেই মাস্ক পকেটে রেখে দিয়েছেন। মাস্ক পকেটে নয়, নাকে রাখতে হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি তকমা দিয়ে পুশ ইন করছে ভারত। এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে; তারা প্রোপার চ্যানেলে আসছেন না। অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। এদেশের নাগরিক হলে তাদের এভাবে বনে জঙ্গলে পুশ ইন না করে প্রোপার ওয়েতে পাঠানো যেতে পারে।আমরা এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে গণমাধ্যমে কথা বলেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই। ইচ্ছে করলে তিনি যেকোনো সময় দেশে আসতে পারেন।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এভাবে যাদেরকে পুশ ইন করা হচ্ছে, তাদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় তাদের ব্যাপারে স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের পরীক্ষা করা হচ্ছে।

এ সময় উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, করোনা নিয়ে আপনারা প্রশ্ন করছেন অথচ আপনারা নিজেরাই মাস্ক ব্যবহার করছেন না। আপনারা নিজেরাও মরবেন, অন্যকেও মারবেন। আমি যে মাস্কগুলো দিয়েছি, সেগুলো ব্যবহার করেন। আর দোয়া করবেন। ভালো থাকবেন।

এসময় উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ডক্টর চৌধুরী মো. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে উপদেষ্টার গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষি বিভাগের একটি প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech