Breaking News:


শিরোনাম :
ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ পেট্রোল পাম্পে জালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে ১২ দিনে শাহজালালে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় : ট্রাম্প

  • ০৯:০৪ পিএম, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কারও লাভ হবে না। কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মিয়ামিতে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি (স্থানীয় সময়) এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতা করার সময় ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যদি ক্ষমতায় থেকে যেত, বিশ্ব তাহলে যুদ্ধে জর্জরিত হতো।

যদি আমাদের এই প্রশাসন (বাইডেন সরকার) আর এক বছর থাকত, আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। তবে এখন এটি ঘটবে না।

এদিকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তার নেতৃত্ব এমন কিছু হতে দেবে না। বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার এমন অনুমানের কারণ কী, সেই ব্যাখ্যা দেননি ট্রাম্প।

এছাড়া বিশ্বের বিভিন্ন অংশে যেসব যুদ্ধ চলছে, তা বন্ধ করার আশ্বাসও শোনা গেছে ট্রাম্পের গলায়। তিনি বলেন, “এই অর্থহীন চলমান যুদ্ধগুলোকে আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারও চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না। যদিও আমি মনে করি তেমন কিছু হবেই না।”

বক্তব্যের একটি অংশে নিজের দূরদৃষ্টির প্রশংসা করেন ট্রাম্প নিজেই। এ ক্ষেত্রে তিনি তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করেন।

তিনি বলেন, ইলন বলেছেন— ‘ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা, তা একদম ঠিক।’ এটা দুঃখের যে, বহু বাবা-মা তাদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাদের বাবা-মাকে হারালেন।

প্রসঙ্গত গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে সেদিন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, জেলেনস্কি সরে না দাঁড়ালে তার কোনও দেশে ঠাঁই হবে না!

মূলত গত বুধবার সৌদি আরবে ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠকের পর ট্রাম্পের সমালোচনা করে জেলেনস্কি বলেছিলেন, “তিনি (ট্রাম্প) এখন রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করেন”। আর এরপরই জেলেনস্কিকে পাল্টা সমালোচনা করেন ট্রাম্প।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech