শিরোনাম :
জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না ফিরতি ফ্লাইট শুরু: প্রথম দিন দেশে ফিরেছেন ৬১৭৫ জন এবার হজে গিয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের ঈদে ৭ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দর্শনা সীমান্তে আটক ১০ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে আসিফ-হাসনাতের ব্যাখ্যা হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের প্রতি ইরানের কঠোর সতর্কবার্তা চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর

দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস

  • ১০:২০ এএম, শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ছবি: কোলাজ বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

শনিবার ১৫ মার্চ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।  লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে

এদিকে কানাডার সাকাটুন ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক ও বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কম-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার পূর্বাভাসে জানিয়েছেন,

শনিবার ১৫ ই মার্চ সকাল ১০ পর থেকে বিকেল ৫ টার মধ্যে ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা এবং সিলেট বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। শনিবার দিবাগত রাতে আবারও সুনামগন্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

এছাড়াও মার্চ মাসের কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস তিনি জানান, ১৫ থেকে ১৬ ই মার্চ: সিলেট, ময়মনসিংহ (নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা), চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ কালবৈশাখির সম্ভাবনা রয়েছে। আগামী ২০ থেকে ২৩ শে মার্চ: খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাসমূহ এবং ২৮ থেকে ৩১ শে মার্চ: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের জেলাসমূহে কালবৈশাখির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech