শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আজ দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার ৩ নভেম্বর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার ৬ নভেম্বর চার দিনের সফরে প্রায় দেড় বছর পর নিজ জেলা পাবনায় আসবেন। তবে সংশোধিত সূচি অনুযায়ী তার সফরের সময়সীমা কমিয়ে দুই দিন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন। পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এরপর কেন্দ্রীয় কবরস্থান আরিফপুরে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করবেন।

সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্কস্থ নিজ বাসভবনে যাবেন। দুপুরের পর আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন ও সাক্ষাৎ করবেন। এ ছাড়া সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। রাতে পাবনা সার্কিট হাউসেই অবস্থান করবেন তিনি।

সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech