শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

পোপ ফ্রান্সিস মারা গেছেন : বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার বিশ্বজনিন প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন।

সোমবার ২১ এপ্রিল ভ্যাটিক্যানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে তার বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

কার্ডিনাল ফ্যারেল বলেন, প্রিয় ভাই ও বোনেরা, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস ‘পিতার ঘরে’ ফিরে গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও গির্জার সেবায় নিবেদিত।

তিনি আরও বলেন, পোপ ফ্রান্সিস আমাদের শিখিয়েছেন কীভাবে বিশ্বাস, সাহস ও নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে গসপেলের মূল্যবোধে বাঁচতে হয়—বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে।

উল্লেখ্য, পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে তিনি পোপ হয়েছিলেন। পোপ ফ্রান্সিসের প্রকৃত নাম ছিল জর্জ মারিও বারগোলিও। ২০১৩ সালের মার্চে তিনি পোপ নির্বাচিত হন। তিনি রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হয়েছিলেন।

গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি ছিলেন ৭৪  সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন-ইউরোপিয় পোপ আসেননি। তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন।

প্রসঙ্গত, ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীরবেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনও প্রাকৃতিক জলাশয়ই নেই। শহরটি মূলত একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়।

ভ্যাটিকান সিটি ১৯২৯ সালে অস্তিত্ব লাভ করে। পোপ (বাংলায় ধর্মযাজক বা পাদ্রি) এখানকার রাষ্ট্রনেতা এবং তারা রাষ্ট্র শাসন করেন। ভ্যাটিকান সিটি সারাবিশ্বের রোমান ক্যাথলিকদের প্রতিনিধিত্ব করে। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে।

তার মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ব্রিটিশ রাজা চার্লসসহ বিশ্বনেতারা শোক জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লিখেন, বিশ্রামে থাকুন পোপ ফ্রান্সিস! ঈশ্বর তাকে এবং তাকে ভালোবাসা সবাইকে আশীর্বাদ করুন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি পোপকে ‘বিশ্বকে আরও ভালো করার একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতা’ বলে আখ্যায়িত করেন।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও তার মৃত্যুতে শোক জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ছিলেন নৈতিক স্পষ্টতার, নম্রতা ও সহানুভূতির প্রতীক।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তাকে আধুনিক চিন্তাধারার ধারক এবং অস্ট্রেলিয়ান খ্রিস্টানদের স্নেহময় পিতা’ বলে উল্লেখ করেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বলেন, তার সঙ্গে পরিচিত হওয়া আমার জন্য সম্মানের বিষয়। যদিও আমাদের মধ্যে কিছু মতভেদ ছিল, কিন্তু আজ তা তুচ্ছ।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, মানবতার সেবায় তার উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করুক। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, তিনি ছিলেন ন্যায় ও অন্তর্ভুক্তির প্রতি অটল প্রতিশ্রুতিবদ্ধ। নাইজেরিয়ার প্রেসিডেন্ট টিনুবু তাকে ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে শক্তিশালী কণ্ঠস্বর’ বলে অভিহিত করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পোপের মৃত্যুতে শোক জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ছিলেন মানবতার ও ন্যায়বিচারের এক দৃঢ় রক্ষক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি জানতেন কীভাবে আশা দিতে হয়, প্রার্থনার মাধ্যমে কষ্ট লাঘব করতে হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, তিনি ছিলেন দরিদ্র, নিপীড়িত ও বিস্মৃতদের জন্য এক পোপ। আর ব্রিটিশ রাজা চার্লস এক বার্তায় বলেন, আমরা তার সঙ্গে আমাদের সাক্ষাৎ বিশেষভাবে মনে রাখব। তার কাজ ও বিশ্বাস বহু মানুষের জীবনে ছাপ রেখে গেছে।

বিশ্বব্যাপী খ্রিস্টানদের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফিলিস্তিনি খ্রিস্টানরা। বেথলেহেমের মেয়র আন্তন সালমান বলেন, তিনি ছিলেন আমাদের অধিকারের অন্যতম বলিষ্ঠ সমর্থক। শান্তির জন্য তিনি ছুটে এসেছেন।

২০১৪ সালে পবিত্র ভূমিতে পোপের সফরের সময় বেথলেহেম ও জেরুজালেমকে বিভক্ত করা ইসরায়েলি কংক্রিট প্রাচীরের পাশে তার প্রার্থনার ছবি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। সেদিন তিনি যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত ন্যটিভিটি চার্চের বাইরে হাজারো খ্রিস্টানদের সঙ্গে খোলা আকাশের নিচে পবিত্র মিছিলেও নেতৃত্ব দেন।

গাজায় আশ্রিত খ্রিস্টানদের খোঁজ নিতেন নিয়মিত পোপ ফ্রান্সিস নিয়মিত ফোন করে খোঁজ নিতেন গাজা শহরের হলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে আশ্রয় নেওয়া খ্রিস্টানদের। গাজার চলমান সংঘাত নিয়ে তিনি একাধিকবার উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি একটি নাটকীয় এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech