শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

বলিভিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিরিখাতে : নিহত ৩১

  • ১২:০৯ পিএম, মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
ছবি: রয়টার্স

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে গিরিখাতে পড়ে গিয়ে ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২২ জন।

মঙ্গলবার ৪ মার্চ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের পোতোসি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানিয়েছে, সংঘর্ষের পর বাসটি হাইওয়ে থেকে প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) একটি গিরিখাতে পড়ে যায়, যা বলিভিয়ার আলটিপ্লানোতে ওরোরো এবং পোতোসির মাঝামাঝি স্থানে ঘটেছিল।

পুলিশের মুখপাত্র লিমবার্ট চোক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন পৌঁছে যায়।

স্থানীয় তথ্য অনুযায়ী, সোমবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইয়োকাইয়া জেলার একটি পাহাড়ি পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) গভীর গিরিসঙ্কটে পড়ে যায়।

এক পুলিশ কর্মকর্তা স্থানীয় হাসপাতাল থেকে রয়টার্সকে বলেন, “চালক সম্ভবত বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

পর্বতের মধ্য দিয়ে যাওয়া পথটি আঁকাবাঁকা ও এতে অনেক তীক্ষ্ণ বাঁক আছে। এ দুর্ঘটনার আরেকটি কারণ হতে পারে বাসটির গতি।

পুলিশের মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স সোশ্যাল মিডিয়ায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। ফেসবুকে এক পোস্টে তিনি বলেছেন, এই দুর্ভাগ্যজনক ঘটনাটির অবশ্যই তদন্ত করা উচিত।

তিনি আরও বলেছেন, আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই কঠিন সময়ের মুখোমুখি হওয়ার জন্য নিহতদের পরিবারগুলো যেন শক্তি পায় সেই কামনা করি।

প্রসঙ্গত, গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা বলে জানিয়েছে পোতোসি শহরের স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার লাতিন আমেরিকার অন্যতম উৎসব ওড়ুরা কার্নিভালে যোগ দেওয়ার পথে ইউনি শহরের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৭ জন মারা যায়।

উল্লেখ্য, বলিভিয়ায় প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসেও দেশটির পোতোসি শহর অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারান। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লাখ বাসিন্দার দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে ১৪০০ মানুষের মৃত্যু হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech