Breaking News:


শিরোনাম :
রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ফিরতি টিকিট দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর: লিজ চুক্তি স্বাক্ষর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী দেশের ১২টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চক্রান্ত : সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে – মির্জা ফখরুল

  • ০৯:৪১ পিএম, সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আজকে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য অত্যন্ত সুচতুরভাবে নতুন চক্রান্ত শুরু হয়েছে, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছিল, আজকে আবারও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, সেজন্য সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে- বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

সোমবার ২৪ মার্চ সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে। তাদের বিতর্কিত করার একটা হীন অপচেষ্টা করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পিছনে কোনো মহান উদ্দেশ্য থাকতে পারে না, এটার উদ্দেশ্য একটাই ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে। বাংলাদেশর স্বাধীনতা, সার্বভৌমত্ব আবার যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পরি সেই চেষ্টা চলছে।

বিএনপির মহাসচিব বলেন, জাতির বিবেক হিসেবে সাংবাদিকরা সব সময় দেশের সংকটময় মুহূর্তে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনগণকে সঠিক তথ্য দিয়ে তাদের সমৃদ্ধ করার চেষ্টা করেছেন।

আজকে আমাদের প্রত্যাশা আপনারা আবারো সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে মিডিয়া সেলের কাছে আমাদের প্রত্যাশা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা এখনো চলছে; এর বিরুদ্ধে আপনারা কাজ করবেন। তবেই গোটা জাতি রুখে দাঁড়াবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর হোসেন পাভেল, সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই সিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীসহ বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সিনিয়র সাংবাদিকরা।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech