শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি’র স্থায়ী কমিটির জরুরি বৈঠক

  • ১২:৫৭ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

দেশে হঠাৎ সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সর্বোচ্চ নীতি-নির্ধারনী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’ জরুরি বৈঠক করেছে।

শুক্রবার ফেব্রুয়ারী রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান।

বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বৈঠক চলে দুপুর ১টা পর্যন্ত।

দলীয় সূত্রে জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি, স্থাপনা ও নামফলক ভেঙ্গে ফেলার ঘটনায় উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষাপটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরুরী ভিত্তিতে স্থায়ী কমিটির এই বৈঠক আহবান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে থাকেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইনে), গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী (অনলাইনে), সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হেসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির শুক্রবারের বৈঠকে সভাপতিত্ব করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও এ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন।  সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech