Breaking News:


শিরোনাম :
আজ বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প ‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ শেষরাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ কাজ, রাতে ট্রাফিক ডাইভারশন আইসিসি’র একপেশে সিদ্ধান্ত: বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয়ার ঘোষণা চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড : ডিবি

বিধ্বস্ত গাজার ‘বিস্তীর্ন এলাকা’ দখলের হুমকি : সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরাইলের

  • আপলোড টাইম : ১১:০৯ এএম, বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্হাতিক ডেস্ক।।
ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের ’বিস্তীর্ন এলাকা’ দখল করবে- হুমকি দিয়ে হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

বুধবার ২ এপ্রিল তিনি এ ঘোষণা দেন। জেরুজালেম থেকে এএফপির এক প্রতিবেদনে এ খবর জানায়।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরাইলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস ও নির্মূলের জন্য’ গাজায় ইসরাইলি সেনাবাহিনী থাকবে।

বিবৃতিতে কার্টজ আরও বলেন, ‘যুদ্ধরত এলাকা থেকে একটি বড় জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হবে। এ সময় গাজাবাসীর প্রতি তিনি আহ্বান জানান, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হিসেবে হামাসকে নির্মূল এবং ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার।

তবে ইসরাইল কি পরিমান জমি দখল করতে চায় তা তিনি স্পষ্ট করেননি।

এর আগে গত সপ্তাহে তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, সেনাবাহিনী শিগগির হামাস-নিয়ন্ত্রিত গাজার অতিরিক্ত এলাকায় ’পূর্ণ শক্তি দিয়ে অভিযান’ চালাবে।

ইতোমধ্যেই গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরাইল। এছাড়া যুদ্ধের আগে উপত্যকার প্রান্তের চারপাশের একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে নেটজারিম করিডোরে একটি বৃহৎ নিরাপত্তা এলাকা যুক্ত করেছে।

একই সময়ে, ইসরাইলি নেতারা বলেছেন যে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের সুবিধা করে দেয়ার পরিকল্পনা করছেন। যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে দেয়ার প্রস্তাব করেছিলেন।

এদিকে, মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির দুই মাস শান্ত থাকার পর গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল আবার গাজায় তীব্র বিমান হামলা শুরু করে এবং স্থল সেনা পাঠায়।

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুসারে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ওপর আক্রমণের ফলে এই যুদ্ধ শুরু হয়। যার ফলে ১ হাজার ২১৮ জন নিহত হন। এর জবাবে ইসরাইলের প্রতিশোধমূলক নির্বিচার হামলায় গাজায় কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।


যুদ্ধ শেষ করতে আলোচনা আবার শুরু করার জন্য কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের নেতৃত্বে প্রচেষ্টা এখনো পর্যন্ত কোনো অগ্রগতি করতে পারেনি।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বাকি ৫৯ জন জিম্মিকে ফিরিয়ে আনার জন্য সামরিক চাপ প্রয়োগই সর্বোত্তম উপায়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech