শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২ ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা এক ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, যা করছিলেন তারা চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে- ফয়জুল করীম ইয়েমেন উপকূলে অগ্রযাত্রা, হুতিদের দখলে মোখা বন্দর: হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শতভাগ সরকারী পে স্কেল: দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী

ভারত থেকে আমদানিকৃত ১১ হাজার মেট্রিক টন চাল খালাস শুরু

  • ১০:৫৭ এএম, শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ভারত থেকে আমদানিকৃত ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চালের খালাস শুরু হয়েছে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারী বিকেল ৪টা থেকে চট্টগ্রাম বন্দরের সাইলো সংলগ্ন গমের জেটিতে চাল খালাসের কাজ শুরু হয়।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের এটি চতুর্থ চালান।

চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞানপ্রিয় বিদূষী চাকমা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পানামার পতাকাবাহী জাহাজ ‘এইচটি ইউনিট’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। আজ সকাল ১১টার দিকে সাইলো সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে।

এর আগে পানামার পতাকাবাহী জাহাজটি ভারতের ওড়িশা রাজ্যের ধামরা বন্দর থেকে এসব চাল লোড করে রওনা হয়।

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে বাকি আরও ৩৯ হাজার টন চাল পরে আসবে।

চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, আজ (শুক্রবার) সকালে সাইলো সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে। পরে জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষ হলে বিকেল চারটার দিকে খালাস শুরু হয়।

সবকিছু ঠিকটাক থাকলে খালাস শেষ হতে চার দিনের মত সময় লাগতে পারে বলে তিনি জানান।

এর আগে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমাদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে গত ২৫ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের আসে জাহাজ ‘এমভি তানাইস ড্রিম’। এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ।

এরপর ২৭ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ১২ জানুয়ারি পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি এসডিআর ইউনিভার্স’ জাহাজটিতে আসে দ্বিতীয় চালান। সবশেষ গত ২৮ জানুয়ারি ১৪ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে তৃতীয়বারের মতো আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech