শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান সংঘাত: উভয় পক্ষকে সংযম ও শান্তির আহ্বান বাংলাদেশের

  • ০৯:১৪ পিএম, বুধবার, ৭ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
ভারত ও পাকিস্তানের বুধবার সংঘটিত হামলা পাল্টা হামলার প্রেক্ষিতে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার ৭ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

আমরা উভয় দেশকে অনুরোধ জানাচ্ছি, যেন তারা উত্তেজনা বাড়ায় না এবং সংযমের পরিচয় দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ আশা করছে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকটের সমাধান হবে এবং শান্তিই প্রতিষ্ঠা পাবে।

উত্তপ্ত পরিস্থিতিতে পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশীর সংঘাত নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার কথা জানান।

চীন দুই দেশকে আলোচনার মাধ্যমে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়ে বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

জাপান কাশ্মীর হামলার নিন্দা জানিয়ে বলেছে, “যদি হামলা-পাল্টা হামলা চলতে থাকে, তাহলে তা পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিরতায় ফেলবে।”

সংযুক্ত আরব আমিরাত এবং ইরানও একই সুরে দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদের পর এবার ভারত সফরে যাচ্ছেন, যেখানে তিনি দেশটির রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech