Breaking News:


শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে অবশ্যই আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে: শফিকুর রহমান জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এটাকে অশনিসংকেত হিসেবে দেখি: ফরহাদ মজহার যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা পল্টনে স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতন, ব্যবস্থাপক কারাগারে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনের মাগুরায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর ১৬ ঘন্টায় ৭ জেলায় সমাবেশ, লাখো মানুষের ঢল: ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

মধ্যরাতে পরপর ‍দুবার কেঁপে ওঠে সিলেট

  • আপলোড টাইম : ১২:৪০ পিএম, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আবারও মৃদুভূমিকম্পে কাঁপলো সিলেট।

বুধবার ১০ ডিসেম্বর মধ্যরাতে পরপর ‍দুবার কেঁপে ওঠে সিলেট। রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৩ দশমিক ৫। এর পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কম্পন অনুভূত হয়; দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩।

সিলেটে দুইবার ভূমিকম্পের ঘটনা নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)। এছাড়া ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভুমিকম্পের তথ্য।

উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকা।

প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৪.৮৩০; ৯২.১৮০ অবস্থানে এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির কেন্দ্রস্থল ছিল ২৪.৭৯০; ৯২.২১০ অবস্থানে এবং গভীরতা ৩০ কিলোমিটার বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

এ ছাড়া একই সময়ের কাছাকাছি, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় শহর থেকে ছয় কিলোমিটার দূরে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech