Breaking News:


মাল্টা উপকূলে গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি ড্রোন হামলা

  • আপলোড টাইম : ১২:৩০ পিএম, শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৩ Time View
ছবি: ইউরোনিউজ

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
গাজার জন্য মানবিক সহায়তা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে।স্থানীয় সময় শুক্রবার ২ মে ভোরে মাল্টার আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

শনিবার ৩ মে এক প্রতিবেদনে এ খবর জানায় রয়টার্স, বিবিসি।

মাল্টা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় এ হামলা হয়েছে। ত্রাণবাহী এই জাহাজটি সেখানে পাঠাচ্ছিল ‘দ্য ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন’ নামের একটি আন্তর্জাতিক এনজিও। মাল্টা সরকার এবং ত্রাণ কার্যক্রমের আয়োজকরা অভিযোগ করেছেন, এর জন্য ইসরায়েল দায়ী। তবে হামলার শিকার জাহাজটি থেকে নিরাপদে সবাইকে উদ্ধার করা হয়েছে।

তারা জানায়, দ্য কনসায়েন্স নামের এই জাহাজটিতে রাতে হামলা হয়। হামলার পরপরই জাহাজ থেকে জরুরি সংকেত আসে। ভিডিও ফুটেজে অন্ধকারের মধ্যে জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

মাল্টা সরকার জানিয়েছে, মধ্যরাতের কিছু পর সমুদ্র কর্তৃপক্ষ একটি জরুরি সংকেত পায়। সে সময় তাদেরকে একটি জাহাজে আগুন লাগার খবর জানানো হয়।

মাল্টা সরকার জানায়, জাহাজের আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জাহাজটিতে যারা ছিল তারা সবাই নিরাপদে আছে। তবে এনজিওটির পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজের বিপদ এখনও কাটেনি।

জাহাজটি মাল্টার আঞ্চলিক জলসীমার বাইরে ছিল এবং এতে ১২ জন ক্রু ও চার জন বেসামরিক নাগরিক ছিলেন। যদিও ফ্রিডম ফ্লোটিল্লা বলছে, জাহাজে ছিলেন ৩০ কর্মী। জাহাজের আগুন নেভাতে মাল্টা সরকার একটি টাগবোট পাঠানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ফ্রিডম ফ্লোটিলিয়া কোয়ালিশন ড্রোন হামলার শিকার কনসিয়েন্স জাহাজের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক আইন ভঙ্গ, গাজা অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক পরিবহনে হামলার মতো অপরাধের জন্য জবাবদিহি চেয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করার আহ্বান জানিয়েছে দ্য ফ্রিডম ফ্লোটিল্লা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ফ্রিজম ফ্লোটিলিয়া কোয়ালিশন জানিয়েছে, হামলার ফলে জাহাজটি ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে ৩০ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ছিল। তারা মূলত গাজায় প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছিল।

এনজিও এবং সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, জাহাজটি এখনো বিপদে রয়েছে। ঘটনার সময় তিনি মাল্টায় ছিলেন এবং ফ্রিডম ফ্লোটিলার গাজার সমর্থনে পরিকল্পিত কর্মসূচির অংশ হিসেবে জাহাজে উঠার কথা ছিল। কিন্তু তার আগেই ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করে।

এদিকে শুক্রবার ভোর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে দুপুর নাগাদ ৪২ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ওদিকে, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা জাহাজে হামলার খবরটি খতিয়ে দেখছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech