Breaking News:


শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত

রাজশাহীতে ড্রামট্রাক চাপায় নিহত ১, ট্রাকে আগুন, মহাসড়ক অবরোধ

  • ০২:০৫ পিএম, মঙ্গলবার, ৫ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় বালুবাহী ড্রামট্রাকের ধাক্কায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের মোবাইলফোন ভাঙচুর করে।

মঙ্গলবার ৫ মে সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজারের কাছে একটি দ্রুতগামী ড্রামট্রাক এ দূর্ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী খলিফা চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দ্রুতগামী ড্রামট্রাক আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মহাসড়কে নেমে আসেন এবং ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা এসময় ঘাতক ট্রাকসহ দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দিয়ে ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখেন।

এসময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যায়যায়দিনের সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর চড়াও হয় উত্তেজিত জনতা এবং তার মোবাইল ফোনটি ভাঙচুর করা হয়। বিক্ষোভের কারণে শুরুতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বাধার সম্মুখীন হয়।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জলকামান ব্যবহার করে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech