Breaking News:


শিরোনাম :
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন নির্বাচনের তফসিল বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় : মির্জা ফখরুল নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানালো জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা: ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখ শিক্ষার্থী, ভর্তি শুরু ১৭ ডিসেম্বর, বেসরকারিতে শূন্য আসন ৮ লাখ সৌদিজুড়ে ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা দিলো এনসিএম হজযাত্রীদের বিমান টিকেটের ওপর আবগারি শুল্ক মওকুফ করল এনবিআর প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন ৩ লাখ পেরিয়ে মধ্যরাতে পরপর ‍দুবার কেঁপে ওঠে সিলেট স্কুলে ভর্তির লটারি আজ: ফল জানা যাবে যেভাবে

সংবাদপত্রের গুনগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠনের ঘোষণা তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

  • আপলোড টাইম : ০৯:২৬ পিএম, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৭ Time View
ছবি: পিআইডি

।।বিকে রিপোর্ট।।
সংবাদপত্রের গুণগত মান নিশ্চিত করতে শিগগিরই একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার—জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার ২১ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) অংশীজন সভায় এই ঘোষণা দেন তিনি।

উপদেষ্টা বলেন, এই টাস্কফোর্স স্বচ্ছতার ভিত্তিতে সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সার্বিক উন্নয়নে কাজ করবে। পাশাপাশি তিনি সরকার নির্ধারিত নীতিমালার আওতায় থেকে সংবাদপত্র প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা বলেন, যেসব সংবাদপত্র সরকারি নীতিমালা অনুসরণ করবে, তারাই সরকারি বিজ্ঞাপন ও অন্যান্য সুবিধা পাবে।

তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানের ট্যাক্স প্রদান সংক্রান্ত বিষয় যাচাই করার কথাও উল্লেখ করেন।

সংবাদপত্র বন্ধ না করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, প্রকাশনাব্যবস্থার প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সংবাদপত্রগুলোর মধ্যে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে।

বিগত সরকার সম্পর্কে কঠোর সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় বহু মন্ত্রী ও এমপি ভিন্ন উপায়ে গণমাধ্যমের মালিক হয়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠান নিয়ে সমন্বিত মূল্যায়ন দরকার।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, যেসব সংবাদপত্র সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ, তাদের সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া উচিত নয়।

তিনি ইংরেজি ভাষার সংবাদপত্রের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেন এবং সংবাদপত্র বন্ধ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম বলেন, সংবাদপত্র নিরীক্ষা-ব্যবস্থায় সংস্কার দরকার। ডিএফপিকে নিরপেক্ষ ও চাপমুক্তভাবে কাজ করতে হলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা জরুরি।

সভায় সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, নিরীক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি বিজ্ঞাপন প্রদানে স্বচ্ছতা আনার উপায় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শিমুল বিশ্বাস এবং নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীসহ দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রতিনিধিরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech