শিরোনাম :
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা গাজীপুরে আগুনে পুড়ে ছাই ৩০ ঘর তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮৯ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা: প্রতিবত করলো বিজিবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী রোনাল্ডোর জোড়া গোল: উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে, সংসদে জানালেন স্পিকার ইরান যুদ্ধ নিয়ে ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, নির্দেশ মোজতবা খামেনির

  • ০৯:১৪ পিএম, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে বলে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার ২১ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সুপ্রিম লিডার একটি নির্দেশ জারি করেছেন যে ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না।

এমন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করেছে তেহরান।

এদিকে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন, ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিষয়টি অবশ্যই থাকবে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তর করা হবে। ইরান এখন অবস্থান কঠিন করায় এ নিয়ে আরও ক্ষুব্ধ হতে পারেন ট্রাম্প।

ধারণা করা হয় ইরানের কাছে ৪০০ কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে। যা দিয়ে অন্তত এক ডজন পারমাণবিক বোমা তৈরি করা যাবে।

অন্যদিকে ইরানি কর্মকর্তা বলেছেন, ইরানের নেতৃবৃন্দের মত হলো— সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরান থেকে বের করা যাবে না। কারণ এতে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আরও ঝুঁকির মধ্যে পড়বে তাদের দেশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech