শিরোনাম :
টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের

সম্পাদকের কলাম :প্রসঙ্গ-৮৬ সালের জাতীয় সংসদ নির্বচান ও গোপন তথ্য ফাঁস

  • ১২:২৯ পিএম, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

গোপন তথ্য ফাঁস
কেউ ভোলেনা কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি
মো: মাহবুবুল বাসেত ।।
১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়া ও তাঁর দল বিএনপি অংশগ্রহন করলে বাংলাদেশে শেখ হাসিনা ও তাঁর দল কোনদিন ক্ষমতায় আসতো কিনা আমি আজো সন্দিহান ।ঢাকার একটি শীর্ষ জাতীয় দৈনিকের আমি তখন সিনিয়র রিপোর্টার ও সংসদ রিপোর্টার-পেশাগত কারনে খোঁজ-খবর রাখি গোপনে ও প্রকাশ্যে তিনজনের রাজনৈতিক কার্যত্রুম–শেখ হাসিনা, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বেগম খালেদা জিয়া।
১৫ আগষ্টের ঘটনার পর প্রায় বিলুপ্ত আওয়ামীলীগ মালেক উকিলের নেতৃত্বে ৭৯ সালের সংসদে আসন পায় ৩৯টি । জিয়ার শাসনের শেষদিকে দেশে এসে হাল ধরেই দল গুছাতে থাকেন চতুর প্রকৃতির শেখ হাসিনা ।তিনি বুঝতে পারেন নির্বাচন ছাড়া দল চাঙ্গা করা যাবেনা এবং আর কোন কর্মসুচীও নেই চাঙা করার ।তিনি সিদ্ধান্ত নিলেন ৮৬-র সংসদ নির্বচনে যাবেন এবং তার মনোভাব শুধু জানালেনই না রাজীও করালেন জামায়াতের নেতাদেরকে।দায়িত্ব দেয়া হল মুজাহিদকে বেগম জিয়ার সাথে কথা বলে জানাতে ।শেখ হাসিনা নির্বাচনের জন্যে উদগ্রীব, জামায়াতও রাজী । বাকী শুধু খালেদা জিয়া আর তাঁর বিএনপি । মুজাহিদ ছুটলেন বেগম জিয়ার কাছে-দীর্ঘক্ষন আলোচনা হল । মেডাম মুজাহিদকে বললেন–আপনারা নির্বাচনে যাওয়ার ঘোষনা দিয়ে দেন -আমি পরের দিন দেব ।আগের দ্ধিপাক্ষিক সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা ঘোষনা দিলেন্। এরপর জামায়াতও দিল-কিন্তু দিলেন না শুধু বেগম জিয়া। টের পেয়ে অতি চতুর এরশাদ খেললেন। কে-বা কারা কাকে আশ্বাস দিল-নির্বাচন হবে না, আমরা সহসা নাজিল হব জাতির খেদমত করার জন্যে (অপ্রকাশিত তথ্য )। সে দিন বেগম জিয়া জামায়াতকে সাথে নিয়ে নির্বাচনে গেলে এরশাদ বিরোধী আন্দোলনে এত ক্ষয়-ক্ষতি হত না – শেখ হাসিনাও আর কোনদিন এই দেশে ক্ষমতায় আসতেন কিনা আমি আজো সন্দিহান। অত্যন্ত কৌশলী শেখ হাসিনা দেশে ফেরার পর প্রথম নির্বাচনেই দলতো গুছালেন ও চাঙা করলেনই সংসদেও আসন পেলেন ৮৬টি ( স্মৃতি থেকে )। ৯১ সালে বেগম জিয়া জামায়াতের নি:শর্ত সমর্থনের কারনেই প্রথম প্রধান মন্ত্রী । আর আমার দৃষ্টিতে শেখ হাসিনা বার বার হোচট খেয়েছেন-কিন্তু রাজনৈতিকভাবে পরাজিত হননি এখনো একবারও। তাঁর স্বভাব বলে–তিনি কখনো মচকাবেন না, হয়তো ভেঙ্গে যেতে পারেন ।
(মন্তব্য : কোন পুরুষ শাসক না আসলে বাংলার মাটিতে কর্মক্ষম থাকা অবস্হায় এই দুই জনের কি আর কোনদিন এক হওয়ার কোন সম্ভাবনা আছে ?–হাহাহা )
বন্ধুরা-সাথে দুটি গানও থাকলো:
(ক)কেউ ভোলেনা কেউ ভোলে..
.https://www.youtube.com/watch?v=OEyx1Fi4e8E
(খ) a-পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায় ?
https://www.youtube.com/watch?v=KkM8TOHD-FY
b-https://www.youtube.com/watch?v=G16J7S-nwi4 

* :*লেকাটি পুনরায় প্রকাশিত

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech