Breaking News:


শিরোনাম :
ইসি প্রস্তুত, তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: সালাহউদ্দিন বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যশোর মুক্ত দিবস উদযাপনে নানা কর্মসূচি জলবায়ু পরিবর্তনে নারীরাই দ্রুত অভিযোজনমূলক উদ্যোগ নিয়েছেন-: পরিবেশ উপদেষ্টা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৭ নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল ১/১১ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত : রাশেদ খান

সেহরির সময় হামলায় গাজায় হামাসের ‘সরকার প্রধান’ নিহত : হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বললেন ‘শুরু মাত্র’

  • আপলোড টাইম : ১১:০৫ এএম, বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৮ Time View

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। এই হামলায় ফিলিস্তিনের গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা’ আলিস নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

মঙ্গলবার ১৮ মার্চ (স্থানীয় সময়) ভোরে এক হামলায় তিনি নিহত হন। আলজাজিরা, বার্তাসংস্থা আনাদোলুসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে, হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হামাসের ওই চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘টার্গেট করে’ হত্যা করেছে।

এই হামলাকে ‘শুরু মাত্র’ বলে আখ্যায়িত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটি কেবল শুরু।

এখন থেকে আমরা হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে পদক্ষেপ নেব এবং আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাব।

এর আগে, ‘সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটি’র প্রধান (প্রধানমন্ত্রীর সমপর্যায়ের) ইসাম দ’আলিসের মৃত্যুর খবর জানায় হামাসও। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ইসরায়েলের হাতে রৌহি মুশতাহার নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন হামাসের ডি-ফ্যাক্টো প্রাধানমন্ত্রী ইসাম দা’আলিস।

এ ছাড়া, গোষ্ঠীটির বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন, তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়।

বর্বর এই হামলায় কমপক্ষে ৪০৪ জন নিহত, ৫৬২ জনেরও বেশি মানুষ আহত হয়। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা।

হামলার পর সামনে আসা ছবিগুলোতে দেখা যায়, নিহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। ভোররাতে বাড়িতে বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে।   

নেতানিয়াহু দাবি করেন, আমরা যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলাম, যদিও বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পাইনি। আমরা দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছিলাম এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছি, কিন্তু হামাস সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উইটকফ উভয় পক্ষের কাছে একটি হালনাগাদ প্রস্তাব পেশ করেছিলেন, যেখানে ৫০ দিনের যুদ্ধবিরতির জন্য পাঁচজন ইসরায়েলি বন্দীর মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং তিন ধাপের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। 

হামাস শুক্রবার জানায়, তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে এবং গাজা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের জন্য দ্বিতীয় ধাপের আলোচনা পুনরায় শুরু করার অংশ হিসেবে একজন ইসরায়েলি-আমেরিকান সৈন্যের মুক্তি এবং চার দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দিতে সম্মত হয়েছে। 

তবে নেতানিয়াহু পাল্টা বলেন, আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা আমাদের বন্দীদের মুক্তি না দেয়, তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব — এবং আমরা তা করেছি।

ইসরায়েলের অনুমান অনুযায়ী, গাজায় ৫৯ জন ইসরায়েলিকে আটক করে রাখা হয়েছে, যাদের মধ্যে ২৪ জন এখনো জীবিত। বিপরীতে ৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। 

আনাদোলু বলছে, চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তিন দফার এই যুদ্ধবিরতির প্রথম ধাপ গত ১ মার্চ শেষ হয়ে যায়। তবে নেতানিয়াহু দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানান।

কারণ এই ধাপেই যুদ্ধ চূড়ান্তভাবে শেষ করা এবং গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। আর হামাস মূলত জোর দিয়েছিল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের ওপরেই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech