শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সক্ষমতা প্রমাণ করুণ, ইসিকে জামায়াত আমির

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা প্রমাণে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এতে জনগণ বুঝতে পারবে—ইসির নিরপেক্ষতা ও কর্মক্ষমতা আসলে কতটুকু – বলেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ২৫ এপ্রিল দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির সক্ষমতার প্রমাণ করুন। স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ এখন নানা দিক দিয়ে ভুগছে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচন দেন। এতে জনগণ দেখতে পারবে আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু আছে। তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ মেনে নেবে না।

জাতীয় সংসদে আনুপাতিক হারে নির্বাচন এবং উচ্চ ও নিম্নকক্ষ গঠনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যে দাবি উঠেছে, উভয়ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত।

নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

তিনি বলেন, নারীবিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ। যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না।

তিনি দেশে ফিরে এই রিপোর্ট বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্য আবারও উত্তপ্ত হচ্ছে জানিয়ে সরকারকে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

মহানগর জামায়াতের আমির ইমরুল কায়েসের সভাপতিত্বে কর্মী সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং জেলার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামীউল হক ফারুকী, জেলার আমির আব্দুল করিমসহ আরও অনেকে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech