শিরোনাম :
ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন ভাদ্রের রেশ না কাটতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনা- আমার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম ইয়েমেনের রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত : সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ ৮ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ : মধুমিতায় চলছে সাতদিনের চলচ্চিত্র উৎসব

  • ১১:২৬ এএম, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকা শহরের ৪১৬ বছর উদযাপন উপলক্ষে মতিঝিলের মধুমিতা সিনেমা হলে শুরু হয়েছে সাতদিনের চলচ্চিত্র উৎসব।

দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই উৎসবে বাংলা চলচ্চিত্রের কালজয়ী ১৩টি সিনেমা বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

শনিবার শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’।

উৎসবের দ্বিতীয় দিন রবিবার বিকেল ৩টায় প্রদর্শিত হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’।

সোমবার বিকেল ৩টায় দর্শকদের জন্য থাকছে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। একই দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘নান্টু ঘটক’।

চতুর্থ দিন ২৫ আগস্ট বিকেল ৩টায় দেখানো হবে ‘অশিক্ষিত’, আর সন্ধ্যা ৬টায় থাকছে ‘রংবাজ’।

পঞ্চম দিনে বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘সবুজ সাথী’, আর সন্ধ্যা ৬টায় দেখা যাবে ‘নাচের পুতুল’।

ষষ্ঠ দিন বিকেল ৩টায় রয়েছে ‘দূরদেশ’, আর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘দহন’।

উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় দেখানো হবে ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় সমাপনী প্রদর্শনীতে থাকবে ‘বধূ বিদায়’।

চলচ্চিত্র উৎসব উপলক্ষে মধুমিতা হলের কর্ণধার ইফতেখার আহমেদ নওশাদ গ্লিটজকে বলেন, “আমাদের তো নতুন সিনেমা নেই, হল বন্ধ থাকে। সেদিক থেকে এই উৎসব ঘিরে হল সচল হলো, এটা ভালো লাগার। এই সিনেমাগুলো তো আগের, কালজয়ী সিনেমা। যারা এসব সিনেমা দেখে বড় হয়েছে তাদের জন্য এটা একটা আবেগের জায়গা হতে পারে, তাছাড়া এখনকার সময়ের দর্শক কেমন হচ্ছে সন্ধ্যার শো না গেলে বুঝা মুশকিল।”

তিনি আরও বলেন, “উদ্বোধনী উৎসবে মন্ত্রীদের কাছে আমাদের আহ্বান ছিল চলচ্চিত্রে সুদিন ফিরিয়ে নিয়ে আসার। নতুন সিনেমা নির্মাণ না হলে সিনেমা হল টিকিয়ে রাখা যাচ্ছে না। দুই ঈদ ছাড়া আমাদের সিনেমা নেই, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে চলচ্চিত্রের এই দুর্দিন কাটিয়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলেছি আমরা।”

শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সংসদ সদস্য হামিদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিন বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, গীতিকার, চিত্রগ্রাহকসহ মোট ৫৮ জন শিল্পী ও কুশলীকে সম্মাননা দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech