শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

৭১ ও ২৪-কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ: নাহিদ

  • ০৯:২৭ পিএম, বুধবার, ২৬ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
৭১ এবং ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। একাত্তরে যা চেয়েছিলাম, চব্বিশে তা অর্জন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা জানান।

তিনি আরও বলেন, আগামীতে আর যেন রক্ত দিতে না হয়, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই। ৭১ এবং ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। একাত্তরে যা চেয়েছিলাম, চব্বিশে তা অর্জন হয়েছে।

তিনি বলেন, যারা এটাকে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ।

নাহিদ বলেন, পুরানো সংবিধান চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেয়ার পাঁয়তারা চলছে। সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। তাদের প্রতিহত করবে এনসিপি।

এনসিপি নেতার মতে— কোনো দলকে সংস্কার ও বিচার ছাড়াই ক্ষমতায় বসানোর চেষ্টা হলে তা জনগণ প্রতিরোধ করবে, এবং এনসিপি এ ধরনের চেষ্টাকে প্রতিহত করতে প্রস্তুত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech