Breaking News:


শিরোনাম :
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিল ট্রাম্প ঈদুল আজহা উপলক্ষ্যে চামড়া ব্যবসায়ীদের ঋণ বিতরণে নির্দেশ বাংলাদেশ ব্যাংক দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ব্রাহ্মণবাড়িয়ায় ভূগর্ভের গভীরে গ্যাস অনুসন্ধানে খনন কাজ শুরু দেশের পাঁচ অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ৭৫০০ টাকা করে অনুদান পাবেন: উপদেষ্টা এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন

অনুকথন : মানূষ এখন আর কাউকে দেখে মুগ্ধ হয়না-কবি শুভ্র নীলান্জনা

  • ০৬:৫৪ এএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

মুগ্ধতা

মানুষ এখন আর কাউকে দেখে মুগ্ধ হয়না ।কিছু শুনেও মুগ্ধ হয়না কিছু পড়ে ও না । মুগ্ধ শব্দটা মনে হয় এত সহজ লভ্যতার ভিড়ে কেমন করে খুব গুটিশুঁটি মেরে হারিয়ে যাচ্ছে নিজের মুগ্ধতা টুকু নিয়ে ।

এক সময় দুটো নর ও নারী প্রেমে পড়ত ভীষণ মুগ্ধতা নিয়ে ।সেই মুগ্ধতা গাঢ় হতে হতে এক সময় প্রেমে পরিণত হত ।দুজন দুজন কে অদম্য পাওয়ার আকাংখা থাকত ।হয়ত পারিপার্শ্বিক অবস্থান ,সামাজিকতা , জাতিগত সমস্যা নানা কারণে তাদের প্রেমের সার্থকতা পেতনা ।তাই বলে তাদের প্রেম বা মুগ্ধতা কখনো মরে যেতনা ।

চিরকাল দূরে থেকেও মনের ভিতর ভীষণ গোপনে লালন করত হারিয়ে যাওয়া ভালোবাসার মধুর স্মৃতি । মাঝে মাঝে বেরিয়ে আসত চিরকালের মত কাছে না পাওয়ার দীর্ঘশ্বাস ।

কেউ কেউ সেই বিচ্ছেদ থেকে বেদনাহত হয়ে বিয়ে পর্যন্ত করেননি ।

কি গভীর ভালোবাসা !

ভাবা যায় আজকের দিনে ?

অনেকটা রুপ কথার গল্পের মত মনে হয় ।

পরের প্রজন্মরা বইতে পড়বে অনেক অনেক আগে কোন কোন মানুষ ভালোবেসে ব্যার্থ হলে বিয়ে ও করত না । সেই শোক আজীবন বয়ে বেড়াত । ওরা পুষত বিরহ নামক অদ্ভুত এক অনুভূতি ।

আর এখন মানুষ এত ঘন ঘন প্রেমে পড়ে আর এত ঘন ঘন ভুলে যায় মুগ্ধ হবার অবকাশ কোথায় ?

এখন প্রেমে হয় ব্র্যাকাপ প্রেমিক হয় প্রাক্তন । কখনো দেখা হলে চোখে থাকে একরাশ ঘৃণা ,উপেক্ষা,প্রতিশোধ স্পৃহা ।

মনে হয় না তাদের , আমাদের কখনো খুব ভালো সম্পর্ক ছিল । একদা পরস্পরকে দেখে মুগ্ধ হয়েছিলাম ।

অথচ ৭০/৮০র দশকের সম্পর্কগুলির ভিতরও নিজেরা কখনো সম্পর্ক ছিন্ন করেনি । হয়ত পারিপার্শ্বকতা বাধ্য করেছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ।সেই সম্পর্কগুলি আজো অমলিন ।

হুটহাট করে নিজেদের সুবিধামত সম্পর্ক ছিন্ন করেনি কেউ । এখন যেমন দুধভাত ।

সেই গভীর সম্পর্কের মানুষগুলির এখনো

কারো সাথে কোথাও কখনো দেখা হলে সেই প্রথমদিনের মতই মুগ্ধতা লেগে থাকে তাদের চোখেমুখে । না বলা কত কথা জমা থাকে তাদের চোখের ভিতরে ।

দীর্ঘ নিরবতায় ও প্রেমে থাকে গভীর ব্যাঞ্জনা ।

যা কুঁড়ে কুঁড়ে খায় না মোমের মত আলো ছড়ায় মুগ্ধতার আজো ।

দুজন দুজন কে দেখে অকপটে বলতে পারে হ্যাঁ একদিন আমরা পরস্পর কে ভালোবেসেছিলাম । মুগ্ধ হয়েছিলাম । সেই মুগ্ধতা আজো আছে অমলিন । স্মৃতিতে ভাস্বর।

নীলাঞ্জনা

 (অনুকথন )

বিকে ডেস্ক:

সম্পাদকের নির্দেশনায় কবির

ওয়াল থেকে সংগৃহীত

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech