শিরোনাম :
পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা

অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল

  • ১০:৫৬ এএম, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নেপালে জেন-জিদের আন্দোলনের ফলে চলমান রাজনৈতিক অস্থিরতায় হোটেলে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা অবশেষে দেশে ফিরছেন ।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকালে ঢাকামুখী বিশেষ ফ্লাইটে উঠেছেন জামাল ভূঁইয়া, রাকিব হোসেনসহ পুরো দল। সাড়ে ১১টার পর তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত উদ্যোগে দ্রুত সময়ে দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।

সম্প্রতি নেপালে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দেশটির সরকার পতন ঘটে। আন্দোলন চলাকালে নিরাপত্তাজনিত কারণে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটির সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে নেপালে অবস্থানরত বিদেশি নাগরিকদেরও ভোগান্তিতে পড়তে হয়।

বাংলাদেশ ফুটবল দল নেপালে গিয়েছিল দুই ম্যাচ খেলতে। তবে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি আন্দোলনের কারণে। ওইদিনই দলের দেশে ফেরার কথা ছিল, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে খেলোয়াড়রা বাধ্য হয়ে কাঠমান্ডুর হোটেলে অবস্থান করতে থাকেন। গত দুই দিন হোটেলেই বন্দী অবস্থায় সময় কাটাতে হয় জামালদের।

বাফুফে ও দূতাবাসের তৎপরতায় নেপাল সরকার বুধবার সন্ধ্যায় ফ্লাইট চলাচল আংশিক চালু করার পর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে খেলোয়াড়দের দেশে ফেরানো সম্ভব হলো।

বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, খেলোয়াড়রা নিরাপদে আছেন এবং দেশে ফিরে শিগগিরই অনুশীলনে ফেরার পরিকল্পনা রয়েছে। নেপালে হোটেলে আটকে থাকলেও দলের সদস্যরা মানসিকভাবে চাঙ্গা থাকতে চেষ্টা করেছেন।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দেশে ফেরার আগে সংক্ষেপে বলেন, “পরিস্থিতি ভালো ছিল না, তবে অবশেষে ফিরতে পারছি, এটাই সবচেয়ে বড় স্বস্তি।” অন্যদিকে সমর্থকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের নিরাপদে দেশে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করছেন।

নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হওয়া ম্যাচ কবে অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত নয়। তবে বাফুফে জানিয়েছে, এ বিষয়ে দুই দেশের ফেডারেশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech