Breaking News:


শিরোনাম :
পদ্মায় টহলরত পুলিশের ওপর হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫ সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী চার বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

অভিনেত্রী শাওন গ্রেফতার : জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হল ডিবি কার্যালয়ে

  • ১২:৪০ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী রাত‌ ৮টা ২০ মিনিটের দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিনেত্রী শাওনকে রাজধানীর ধানমন্ডি থেকে থেকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা করা হয়। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, শুক্রবার শাওনকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

উল্লেখ্য, অভিনেত্রী শাওন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) তহুরা আলীর মেয়ে। শাওন নিজেও এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে সে সরকার ও সরকারের অনেক উপদেষ্টার সমালোচনা ফেসবুকে পোস্ট দেন শাওন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমেরও সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন তিনি।

এদিকে, গত ১৫ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আওয়ামী লীগের এক গোপন বৈঠকে শাওন ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়। প্রথমে এ দাবি করেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।

গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেন সায়ের। কলকাতার ওই বৈঠকে কারা কারা অংশ নেন, তা প্রকাশ করেন তিনি। সে তালিকায় নাম রয়েছে শাওনের।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech