শিরোনাম :
টাইগারদের চাপ সামলে অজিদের শক্ত প্রতিরোধে: রোমাঞ্চকর চতুর্থ দিনের অপেক্ষা সবুজে সবুজে ভরবে দেশ- সবার আগে বাংলাদেশ শ্লোগানে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন ও চারা বিতরণ নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভোমরা বন্দরে ১ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে ১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না: ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী যুবলীগের দুই ভাই গ্রেপ্তার ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু: সামিট এফএসআরইউ থেকে বাড়ছে সরবরাহ অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস

আকাশ পরিষ্কার থাকবে, ভোরে সারা দেশের হালকা কুয়াশা পড়তে পারে

  • ১২:০৪ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে।এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার ১৪ ডিসেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech