শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হবে : সিইসি  

  • ০১:২০ পিএম, শনিবার, ৯ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার ৯ আগস্ট সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, যখন একটা দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে কেন্দ্রে নিয়ে আসা এখন একটা বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন।

সিইসি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও কমিশন স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি জানান, নির্বাচন প্রক্রিয়ায় সমস্যার জন্য দায়ী ব্যক্তিদের বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

এ এম এম নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না, বরং ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech