শিরোনাম :
গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে

আজ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

  • ১২:২২ পিএম, বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা আজ দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার ২৮ আগস্ট দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার ফলে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

গতকাল বুধবার ২৭ আগস্ট রাত সাড়ে ১০টায় আন্দোলনের নেতা জুবায়ের আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমে এম ওয়ালীউল্লাহ জানান, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা হবে। তিনি বলেন, “জনদুর্ভোগ চিন্তা করে মাঠের কর্মসূচিতে যাচ্ছি না।”

তবে পরবর্তীতে জুবায়ের আহমেদ আরেকটি কর্মসূচি ঘোষণা করে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, আগামীকাল সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech